বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শীর্ষ খবর

একটি বাড়ি থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ও ইয়াবা জব্দ

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ২৫ লাখ টাকা ও ইয়াবা জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে তিনজনকে আটকও করা হয়।
আটককৃতরা হলেন- জামাল হোসেন, মোস্তফা কামাল ও মানিক মিয়া।

এ খবর নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযানকালে ২ হাজার ইয়াবা বড়ি ও একটি ট্রাংকের মধ্যে রাখা ১ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক জামাল হোসেন, তাঁর সহযোগী মোস্তফা কামাল ও প্রতিবেশী মানিক মিয়াকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies