বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিক্ষা

ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট সদস্য সাংসদ একাব্বর হোসেন

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য নির্বাচিত হলেন সাংসদ একাব্বর হোসেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে স্পিকার শিরিন শারমীন চৌধুরী এ পদে তাকে মনোনয়ন দেন।

গত ৭ অক্টোবর এক স্মারকের মাধ্যমে এ পদে তার নাম প্রকাশ করা হয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ মে রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে বলে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খালেদুর রহমান স্বাক্ষরিত পত্রে জানানো হয়।

এদিকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শ দেয়ায় ও স্পিকার শিরিন শারমীন চৌধুরী মনোনয়ন দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একাব্বর হোসেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies