শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
খবর নির্বাচিত পার্বত্য

বান্দরবান জেলা পরিষদের ১ কোটি ৫০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

শেয়ার করুন:

বান্দরবান : জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বান্দরবান জেলা পরিষদ। রোববার (৫ জুলাই) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

আয়োজকরা জানান, এদিন অনুষ্ঠানে  ১ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়।  এরমধ্যে দিয়ে ২ ধাপে মোট ২ হাজার ৭৭৯জন শিক্ষার্থীর মধ্যে ১কোটি ৫০ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে থানজামা লুসাই বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের আর্থিক সংকট দূর করে তাদের লেখাপড়ায় উৎসাহিত করতেই পার্বত্য জেলা পরিষদ নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পার্বত্য জেলা পরিষদ ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, সদস্য নাছির উদ্দীনসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মৈত্রী/এইচ.এম।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies