বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জাতীয় শীর্ষ খবর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আজ রাতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করেছে।

ইতালির মিলান থেকে আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের (ক্রিকেট দল) সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies