সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আরো বিষয় খবর জাতীয়

বান্দরবানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

শেয়ার করুন:

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :

বান্দরবান : জাতীয় শিক্ষা সপ্তাহ, ২০২২ এর সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (শিক্ষা ও আইসিটি) শাখার অতিরিক্ত জেলা প্রশাসক ডা.মোঃ শেখ ছাদেক। বান্দরবান জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস কর্তৃক এই আয়োজনে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া, বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ইয়াকুব চৌধুরী’সহ জেলা ও উপজেলা থেকে আগত শিক্ষকবৃন্দ ও কৃতি ছাত্র -ছাত্রীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,বান্দরবান পার্বত্য জেলায় শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষানুরাগী জেলা প্রশাসক পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি মননশীল সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া, প্রযুক্তিগত শিক্ষাসহ অন্যান্য সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে তাদের নিজস্ব প্রতিভার স্ফূরণ ঘটাতে বান্দরবান জেলা প্রশাসন আন্তরিকতার সাথে পৃষ্ঠপোষকতায় সদা সচেষ্ট।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies