বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
খবর পার্বত্য

বান্দরবানে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

শেয়ার করুন:
বান্দরবান : জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখা। শুক্রবার (৩ জুলাই) কর্মসূচি উপলক্ষে সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কর্মসূচির কথা জানানো হয়।

সভায় বান্দরবান জেলা জামায়াতে আমির এস এম আবদুচ ছালাম তার বক্তব্যে দাবি করেন, ইঞ্জিনিয়ারিং করে জামায়াতে ইসলামীকে নির্বাচনে হারানো হয়েছে।

১১-দলীয় ঐক্যজোট ঘোষিত কর্মসূচি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে জুলাই মাসজুড়ে বান্দরবানে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের নেতারা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— শুক্রবার (৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও কর্মসূচি ঘোষণা, শনিবার (৪ জুলাই) ১১-দলীয় গণমিছিল, ৫-১৫ জুলাই ওলামা-মাশায়েখ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়, বৃহস্পতিবার (১৬ জুলাই) শহীদ দিবস উপলক্ষে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, সোমবার (২০ জুলাই) নারী ও শ্রমিকদের উদ্যোগে আলোচনা সভা, ২৩-৩০ জুলাই জেলাব্যাপী ছাত্রসংগঠনের গ্রাফিতি অঙ্কন, শুক্রবার (৩১ জুলাই) মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, শনিবার (১ আগস্ট) পৌরসভার উদ্যোগে মিছিল, ২-৪ আগস্ট শ্রম বিভাগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বুধবার (৫ আগস্ট) বান্দরবানের মুক্তমঞ্চে ১১-দলীয় সমাবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির এস এম আবদুচ ছালাম আজাদ।

মৈত্রী/এইচ.এম।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies