শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ৩ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তেন অনুসন্ধানমূলক রিপোর্টিং কর্মশালার উদ্বোধন করেন পিবিআইবি’র পরিচালক (প্রশাসন) ইলিয়াস ভূইয়া।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক তানিয়া পারভিন।

প্রশিক্ষণে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies