বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
খবর

ঢাকা আসছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান

শেয়ার করুন:

অনলাইন ডেস্ক :
ঢাকা আসছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান
ভারতীয় বিমান বাহিনী প্রধান মার্শাল বীরেন্দর সিংহ ধানোয়া পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, ভিএম এডিসি। ছবি: ভারতীয় হাইকমিশন।

পাঁচদিনের সফরে ঢাকা আসছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান মার্শাল বীরেন্দর সিংহ ধানোয়া পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম, ভিএম এডিসি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর আমন্ত্রণে রবিবারই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তার। ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সফরে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে থাকছেন তার স্ত্রী কামালপ্রিত ধানোয়া ও দুই সদস্যের প্রতিনিধি দল।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বীরেন্দর। বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটিও পরিদর্শন করবেন তিনি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies