শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
নির্বাচিত

পলান সরকারের ইন্তেকালে পররাষ্ট্রমন্ত্রীর শোক

শেয়ার করুন:

জিল্লুর রহমান

ঢাকা, লিগ্যাল ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একুশে পদক জয়ী পলান সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে বই পড়ার আন্দোলন গড়ে তুলতে পলান সরকারের অবদানের কথা স্মরণ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শহরিয়ার আলম মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে পলান সরকার রাজশাহীতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৯৮ বছর।
নিজের অর্থে কেনা বই রাজশাহীর গ্রামে গ্রামে পাঠকের কাছে পৌঁছে দিয়ে বই পাঠের আন্দোলন গড়ে তোলার জন্য ২০১১ সালে তাকে দেশের দ্বিতীয় বৃহত্তম বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies