বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিক্ষা

বাংলাদেশের শিক্ষার্থীদের বিজনেস ডিগ্রি প্রদানে জাপানের হুগো বিশ্ববিদ্যালয়ের আগ্রহ

শেয়ার করুন:

মোহাম্মদ নাইম,

লিগ্যাল ভয়েস : বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিজনেস ডিগ্রি প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জাপানের হুগো বিশ্ববিদ্যালয়।

জাপানের হুগো বিশ্ববিদ্যালয়ের ৩ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহ প্রকাশ করেন।

হুগো বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের বিজনেস ডিগ্রি প্রদান করছে। এলক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি ইউজিসি’র মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে সঙ্গে একটি সমঝোতা করতে চায়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মাকোতো কোসাকা। তিনি স্নাতক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি এবং উচ্চশিক্ষায় সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, ইউজিসি সচিব ড. মো. খালেদ, আইসিসি শাখার অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন এবং উপ-সচিব মো. শাহিন সিরাজ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies