বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
শীর্ষ খবর

মেক্সিকোয় জ্বালানি পাইপলাইনে আগুন, নিহত ২০

শেয়ার করুন:

মেক্সিকোর মধ্যাঞ্চলে জ্বালানি পাইপলাইনে আগুন লেগে কমপক্ষে ২০ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। ওই পাইপলাইন ফুটো হয়ে যাওয়ায় ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে। দেশটির জ্বালানি খাতের কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়েদ জানান, পাইপ ফুটো হয়ে তেল নির্গত হওয়ায় স্থানীয় লোকজন কাড়াকাড়ি করে তেল নেয়ার সময় সেখানে আগুন লেগে যায়। এতে কমপক্ষে ২০ জন আগুনে পুড়ে মারা যায়।

ফায়েদ স্থানীয় ফারো টিভিকে বলেন, ‘এ ঘটনায় ২০ জন আগুনে দগ্ধ হয়ে মারা গেছে এবং আরো ৫৪ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies