শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
শীর্ষ খবর

রাজধানীর চারপাশের সব খাল উদ্ধার করে জলযানের ব্যবস্থা করা হবে : সাঈদ খোকন

শেয়ার করুন:

ঢাকা ২১ জানুয়ারি ২০১৯ (নিউজ ডেস্ক) : রাজধানীর চারপাশের সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু এবং জলযান চলাচলের ব্যবস্থা করা হবে।
রাজধানীর চারপাশের খাল দখলমুক্ত করণের অংশ হিসেবে আজ ধোলাইপাড় এলাকার কুতুবখালী খালের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সাংবাদিকদের এ কথা বলেন।
বাংলাদেশ সেনাবাহিনী খাল উদ্ধারে কাজ করছে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘খাল উদ্ধারকে ক্ষুদ্রভাবে দেখলে চলবে না। এ খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করতে চাই এবং তা অবশ্যই করা হবে।’
তিনি বলেন, এক ইঞ্চি খালও দখল করতে দেয়া হবে না। খাল দখলদারদের এক বিন্দু ছাড় নয়। খাল দখলদাররা যে মতাদর্শের বা যে দলেরই লোক হোক না কেন তাদের এক বিন্দুও ছাড় দেয়া হবে না।
মেয়রের সঙ্গে এসময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর মো. জাহিদ হোসেনসহ সেনাবাহিনী এবং কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ৯৩ কিলোমিটার খালের মধ্যে ৭৪ কিলোমিটার খাল এবং এর ওপর নির্মিত ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এ কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘খাল দিয়ে যেন জলযান চলতে পারে আমরা সেই ব্যবস্থা করবো।’
কুতুবখালী খালের দক্ষিণে ধোলাইপাড়, উত্তরে দক্ষিণ যাত্রাবাড়ী। প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যরে কুতুবখালী খালের পুরোটাই গৃহস্থালির বর্জ্য এবং কচুরিপানায় ভর্তি।

Powered by Done 5 Technologies