শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
শীর্ষ খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ চেষ্টা চালাতে ইউএনএইচসিআরের প্রতি আহ্বান

শেয়ার করুন:

ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতি মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে ইউএনএইচসিআরের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিভেন করলিস আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে মন্ত্রী এ আহ্বান জানান।
ড. মোমেন জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত তিন দফা, মিয়ানমারে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন ও কফি আনান কমিশনের কথা তুলে ধরে রোহিঙ্গা সংকটের মূল কারণ নিরসনের ওপর জোর দেয়ার জন্য ইউএনএইচসিআর প্রতিনিধির প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান এ অঞ্চল ও এর আশপাশের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকিতে ফেলতে পারে।
তিনি ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সাহসী বলে অভিহিত করে ইউএনএইচসিআরকে একটি বিশ্বস্ত সংস্থা হিসেবে আখ্যায়িত করেন এবং একে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
স্টিভেন করলিস বলেন, তার কক্সবাজার সফরকালে তিনি যেসব রোহিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা সবাই তাদের দেশে ফিরে যেতে চান। তিনি তাদের টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেন। তিনি ঢাকায় আবাসিক প্রতিনিধির সঙ্গে দায়িত্ব গ্রহণের আগে জেনেভায় ইউএনএইচসিআর সদর দফতরে অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনারের বিশেষ উপদেষ্টা ছিলেন।

Powered by Done 5 Technologies