সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ শুভ উদ্বোধনওয়াগ্যোয়াই পোয়ে’ ঘিরে রুমা বাজারে শুঁটকি মাছের বাজার জমজমাটবাজারে এলো শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘর
অর্থ ও বাণিজ্য শীর্ষ খবর

ফিলিপাইন বাংলাদেশ থেকে ওষুধ ক্রয় করতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যালভয়েস ডেস্ক : বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, ফিলিপাইন বাংলাদেশ থেকে ওষুধ ক্রয় করতে আগ্রহী।
তিনি বলেন, এ মুহূর্তে প্রায় ৭মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওষুধ রপ্তানি হলেও এ ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
ফিলিপাইন বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী, এগ্রো ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রী আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্ট ভিবেনশিও টি বান্দিলো’র সাথে মতবিনিময় করে সাংবাদিকদেরকে এ সব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্পেশাল ইকনোমিক জোনে ফিলিপাইন বিনিয়োগ করবে।
টিপু মুনশি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানানো হলে রাষ্ট্রদূত বিনিয়োগে আগ্রহের কথা প্রকাশ করেন।
আগামী দিনগুলোতে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies