শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
আন্তর্জাতিক শীর্ষ খবর

ভিয়েতনামে অস্ট্রেলিয়ার গণতন্ত্রকর্মী আটক

শেয়ার করুন:

সিডনি, লিগ্যালভয়েস : অস্ট্রেলিয়ার নাগরিকত্বপ্রাপ্ত প্রখ্যাত এক ভিয়েতনামী গণতন্ত্রী কর্মী তার নগরী হো চি মিনায় ফিরে এলে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়ায় তার সহকর্মীরা এ কথা জানিয়েছেন।
জানা গেছে, মাত্র কিছুদিন আগে অস্ট্রেলিয়ার এক ব্লগার ও লেখক চীনে গ্রেফতার হওয়ার পর অস্ট্রেলিয়ার নাগরিক চাউ ভান খামকে ভিয়েতনাম কর্তৃপক্ষ গ্রেফতার করেছে। খবর এএফপি’র।
তার সহকর্মী ফু নগুয়েন জানান, অবসরপ্রাপ্ত এই ব্যবসায়ী দেশটির ‘তথ্য-অনুসন্ধান’ মিশন-এ রয়েছে। সে কম্বোডিয়া হয়ে অনুপ্রবেশ করেছে ।
গ্রেফতারকৃত উভয়ই ‘ভিয়েট টান’ নামক অন্যতম সরকার বিরোধী দলের সদস্য, হ্যানয় কর্তৃপক্ষ তাদের সন্ত্রাসী বলে মনে করছে। কর্তৃপক্ষ ভিয়েট টান দলটিকে ‘সন্ত্রাস উস্কানীমূলক’-বলে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies