বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’
শীর্ষ খবর

ভারতরত্ন লাভ করায় প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেয়ার করুন:

ঢাকা, ২৬ জানুয়ারি ২০১৯ লিগ্যালভয়েস : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সেদেশের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লিগ্যালভয়েসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতরত্ন পদক লাভ করায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।’
ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে গতকাল দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ ভারতরত্ন পদকে ভূষিত করেন। আজ শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়।
একই সঙ্গে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখকে মরনোত্তর এই পদক দেয় হয়।
কয়েক দশক ধরে ভারতের জাতীয় কংগ্রেসে সিনিয়র নেতা প্রণব মুখার্জী ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রণব মুখার্জী কংগ্রেস সরকারের আমলে ভারতের অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies