শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারির প্রস্তুতি চূড়ান্ত

শেয়ার করুন:

লিগ্যালভয়েস ডেস্ক : যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে হোয়াইট হাউজ ঘোষণার খসড়া লিখা হয়েছে । শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন এক বিশেষ প্রতিবেদনে তথ্য জানিয়েছে ।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা নিরসনে আনা দুটি প্রস্তাবই খারিজ করে দেয় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। প্রয়োজনীয় ৬০ ভোট পায়নি কোন প্রস্তাবই। রিপাবলিকান ও ডেমোক্রেট দল আলাদাভাবে প্রস্তাব দুটি উত্থাপন করেছিলো।

শুক্রবার সিএনএন জানায়, জরুরি অবস্থা জারি করে মেক্সিকো দেয়াল নির্মাণের জন্য ৭ বিলিয়ন ডলারের অর্থবিলে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হলে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই বিল অনুমোদন করতে পারেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies