বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক খবর শীর্ষ খবর

ইসরায়েলি হামলায় দুই ইরানি সেনা নিহত

শেয়ার করুন:

ইসরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম।

নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি। তেহরানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, “দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনরত অবস্থায়” তারা নিহত হন। সোমবার নতুন করে হামলা চালানোর পর ইরানি সামরিক বাহিনীর হতাহতের এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।

উল্লেখ্য যে, এর আগে ইরানি সংবাদমাধ্যম তেহরানসহ অন্যান্য শহরে ইসরায়েলি হামলার খবর জানিয়েছিল।

মৈত্রী/এইচ.এম।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies