বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
জাতীয় নির্বাচিত শীর্ষ খবর

বিদ্যালয় পরিদর্শনে দুদক চেয়ারম্যানের সন্তোষ প্রকাশ

শেয়ার করুন:

সীতাকুন্ড, স্টাফ রিপোর্টার ২৭ জানুয়ারি, ২০১৯ লিগ্যালভয়েস : চট্টগ্রাম মহানগর ও সীতাকুন্ডের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনশেষে দুদক চেয়ারম্যান চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩২ নংখাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। গ্রামের এই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-ছাত্রীর উপস্থিতি এবং শিক্ষকদের শতভাগ উপস্থিতি দেখে দুদক চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করেন। এছাড়া বিদ্যালয়টির পরিস্কার-পরিচ্ছন্নতা তথা শিক্ষার সার্বিক পরিবেশ দেখে সংশ্লিষ্টদের প্রশংসা করেন দুদক চেয়ারম্যান। এরপর তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।

এরপর দুদক চেয়ারম্যান একই উপজেলার ছোট কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান । এ বিদ্যালয়টিতেও ছাত্র-শিক্ষকের উপস্থিতি তথা শিক্ষার সার্বিক পরিবেশ দেখে দুদক চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করেন। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন দুদক চেয়ারম্যান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies