রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবন
আন্তর্জাতিক

সিরিয়ায় হামলার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করলেন হেজবুল্লাহ প্রধান

শেয়ার করুন:

বৈরুত, লিগ্যালভয়েস ডেস্ক : লেবাননের হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ্ আল-মায়াদিন সিরিয়ায় প্রধানত ইরানি অবস্থানে অব্যাহত হামলার ব্যাপারে শনিবার ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের হামলা অঞ্চলটিতে যুদ্ধ বাধিয়ে ফেলতে পারে। খবর এএফপি’র।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে হেজবুল্লাহ্ প্রধান টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ভুল সিদ্ধান্ত নেবেন না। এই অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিবেন না।’
ইসরাইল বলেছে, তারা মূলত ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ডস কুদস ফোর্সের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সিরিয়ার ভূমি থেকে ইসরাইলি দখলকৃত গোলান হাইটস-এ কুদস ফোর্সের মিসাইল হামলার জবাবে তারা এ হামলা চালিয়ে আসছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই হামলায় ২১ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই ইরানের নাগরিক।
ইসরাইলের সেনাবাহিনী ২০১৩ সাল থেকে ইরানের সামরিক লক্ষ্যবস্তু ও তেহরান সমর্থিত হেজবুল্লাকে দেয়া আধুনিক অস্ত্র চালানের ওপর কয়েকশ হামলা চালানোর দাবি করেছে।
প্রতিবেশী দেশ সিরিয়ায় ইসরাইলের প্রধান শত্রু ইরানের সামরিক উপস্থিতি ঠেকাতেই তারা এ হামলা চালিয়েছে বলে দাবি করছে।
ইসরাইল সতর্ক করে বলেছে, তারা সিরিয়ায় ইরান ও তার লেবাননি মিত্র হেজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে হামলা অব্যহত রাখবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies