রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
ওয়াগ্যোয়াই পোয়ে’ ঘিরে রুমা বাজারে শুঁটকি মাছের বাজার জমজমাটবাজারে এলো শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর
শীর্ষ খবর সংসদ

নূর-ই-আলম চৌধুরী চীফহুইপ ৫জন হুইপ নিয়োগ

শেয়ার করুন:

সংসদ প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ পরিচালনায়ও বেছে নিয়েছেন নতুন মুখ। সংসদ নেতার সুপারিশে মন্ত্রীর পদমর্যাদায় এবার সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত ছয় বারের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন বা লিটন চৌধুরী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ নেতার পরামর্শক্রমে গতকাল চিফ হুইপ ও হুইপদের এই নিয়োগাদেশ জারি করেন। বিধি মোতাবেক হুইপদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।

এদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার একাদশ সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়জন। এর মধ্যে হুইপ পদে পুরনো মুখ হিসেবে সংসদ নেতা আস্থা রেখেছেন এমপি আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম ও মাহবুব আরা গিনির প্রতি। এ ছাড়া নতুন মুখ হিসেবে হুইপ পদে সংসদ নেতার আস্থা অর্জন করেছেন সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, শামসুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

Powered by Done 5 Technologies