শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
শীর্ষ খবর

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:

জৈষ্ঠ প্রতিবেদক

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, নৌবাহিনী প্রধান সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে নৌবাহিনীর সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রপতি হামিদ নৌবাহিনীর কর্মকান্ড এবং দেশের সমুদ্রসীমা রক্ষায় তাদের পেশাগত দায়িত্ব পালনে তাঁর সন্তোষ প্রকাশ করেন।
নৌবাহিনী এর মধ্যে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ নৌবাহিনী নতুন নৌবাহিনী প্রধানের নেতৃত্বে সুনামের সঙ্গে এগিয়ে যাবে।
সামুদ্রিক অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে রাষ্ট্রপতি সামুদ্রিক সম্পদ আহরণ ও সুরক্ষায় অধিকতর সতর্ক হওয়ার জন্য নৌবাহিনী প্রধানের প্রতি আহ্বান জানান।
নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা ও সহযোগিতা চাইলে সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ও রাষ্ট্রপতি হামিদ তাকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।
আওরঙ্গজেব গত ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন।

Powered by Done 5 Technologies