শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
নির্বাচিত বাংলাদেশ

সাংবাদিক ছাড়া কোন সমাজ চলতে পারে না

শেয়ার করুন:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাংবাদিকদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার মণিরামপুর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘সমাজের ত্রুটি-বিচ্যুতি ও ভুল-ত্রুটিগুলো সাংবাদিকেরা বস্তুনিষ্ঠভাবে সংবাদপত্রে তুলে ধরার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সংশোধনের সুযোগ করে দেন। তাই সাংবাদিক ছাড়া কোনো সমাজ ও গণতন্ত্র চলতে পারে না।’

প্রতিমন্ত্রী বলেন,‌ ‘সাংবাদিকরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies