সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
পুঁজিবাজার

৮৬ কোটি টাকায় বিক্রি হচ্ছে মেঘনা এনার্জি

শেয়ার করুন:

পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্টকে ৮৬ কোটি টাকায় মেঘনা এনার্জি লিমিটেড অধিগ্রহণে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কোম্পানিটির সরবরাহ করা এই তথ্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী বেসরকারি খাতের ছোট দেশি কোম্পানি মেঘনা এনার্জির ৯৯.৯৯ শতাংশ শেয়ার ৯১ কোটি সাত লাখ ৫০ হাজার ২২০ টাকায় কিনতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুমোদন চেয়েছিল বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট।

বাংলাদেশ ব্যাংক মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার (৯৯.৯৯ শতাংশ) অধিগ্রহণের জন্য ৮৬ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৬১০ টাকা বিদেশে পাঠানোর অনুমতি দিয়ে চিঠি দিয়েছে।

আর এই পাইকারি লেনদেন সম্পন্ন করতে এই টাকার মধ্য থেকে মাত্র ৫ কোটি ১০ হাজার ৫৮৯ টাকা হাইডেলবার্গ সিমেন্ট সেন্ট্রাল ইউরোপ ইস্ট হোল্ডিংস বিভি, নেদারল্যান্ডসের নন-রেসিডেন্ট ব্লকড টাকা অ্যাকাউন্টে স্থানান্তরে কোম্পাটিকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies