বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আন্তর্জাতিক শীর্ষ খবর

ডিসেম্বরে লন্ডনে বৈঠকে বসছে ন্যাটো নেতৃবৃন্দ

শেয়ার করুন:

ব্রাসেলস, লিগ্যালডেস্ক : ন্যাটোভুক্ত ২৯ দেশের নেতা জোটের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ডিসেম্বরে লন্ডনে মিলিত হবেন।
ন্যাটোর মহাসচিব জেন স্টলেনবার্গ বুধবার এক ঘোষণায় এ কথা বলেন।
টুইটারে তিনি বলেন, ট্রান্স আটলান্টিক সামরিক সহযোগিতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ন্যাটোর প্রথম সদর দপ্তর হিসেবে ব্রিটিশ রাজধানীই হবে বৈঠকের আদর্শ স্থান।
এক বিবৃতিতে তিনি আরো বলেন, জোটভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ লন্ডনের এ বৈঠকে ভবিষ্যত এবং আমরা বর্তমানে যে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করছি তা তুলে ধরার সুযোগ পাবেন।
এদিকে গত বছরের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে যে অতিনাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল ন্যাটো প্রধানগণ আশা করছেন এবারে তা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে যথেষ্ট ব্যয় না করায় মিত্রদেশ বিশেষ করে জার্মানীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন।
বিশ্লেষকরা বলেছেন, ন্যাটোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এমন এক স্পর্শকাতর সময়ে হচ্ছে যখন সংস্থাটি নিয়ে ট্রাম্পের অঙ্গীকার ও আন্তরিকতা নিয়ে উদ্বেগ দীর্ঘায়িত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies