বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
রাজনীতি শীর্ষ খবর

বিএনপির দলেরা নেতারা ঝুঁকি না তাদের ভবিষ্যৎ অন্ধকার : ওবায়দুল কাদের

শেয়ার করুন:

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দু:সময়ে নেতারা ঝুঁকি নিতে না পারলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। তিনি বলেন, ‘বিএনপির ভাঙ্গন আমি ঠিক বলব না, তবে দুঃসময়ের রাজনীতিতে, রাজনীতি যখন সংকটের মধ্যে থাকে, ঝুঁকির মধ্যে থাকে, তখন ঝুঁকি নেয়ার সাহস যে দলের নেতাদের নেই, তারা কোন দিনও দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।’


সেতুমন্ত্রী আরো বলেন, যে দলের নেতাদের ঝুঁকি নেয়ার সাহস নেই, সেই দলের ভবিষ্যৎ অন্ধকার। যাদের ঝুঁকি নেয়ার সাহস নেই, তারা কিভাবে রাজনীতি করে?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন। এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি সহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


বিএনপির আন্দোলন কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন কোন ইস্যুতে আন্দোলনের ডাক দিলে সেটায় জনগনের কোন সাড়া পাবে না। কারণ তাদের দুর্নীতির জন্য সন্ত্রাসের জন্য দেশে বিদেশে তারা ইমেজ সংকটে রয়েছে।


তিনি বলেন, তাদের (বিএনপি) এখন প্রথম এবং প্রধান কাজ হচ্ছে, তাদের ইমেজ সংকট দূর করা। কারণ দেশে বিদেশে তাদের ইমেজ সংকট কাজ করছে।
অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, এখন কালো ব্যাজ, কালো পতাকা, মানববন্ধন, এসব কর্মসূচী দিলে এতে জনগনের কোন সাড়া পাওয়া যাবে না। কিন্তু এসব কর্মসূচি নিয়েই তাদের থাকতে হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies