শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
অর্থ ও বাণিজ্য নির্বাচিত

দেশের সবচেয়ে বড় সমুদ্র জাহাজ রফতানি হল জার্মানিতে

শেয়ার করুন:

বিশ্ব বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ ‘এমভি আনসু’ আনুষ্ঠানিকভাবে রফতানি হলো। বৃহস্পতিবার জাহাজটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জাহাজটি কিনেছে জার্মান কোম্পানি এইচএস সিফার্টস জিএমবিএইচ অ্যান্ড কো. কে জি এমএস। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনসুর ক্যাপ্টেন পিয়োট বুজনাস্কি‘কে জাহাজটি বুঝিয়ে দেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী।

এসময় উপস্থিত ছিলেন, আনন্দগ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী , উপব্যবস্থাপনা পরিচালক অব্দুল্লাহ নাহিদ নিগার এবং নির্বাহী পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ।

আনসু ৫৫০০ ডিডব্লিউটিএ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মাল্টি পারপাস মালবাহী জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ৩৪২ ফুট, প্রস্থ- ৫০ ফুট, গভীরতা- ২৪.২৭ ফুট, ইঞ্জিনের ক্ষমতা- ২৭৫০ হর্সপাওয়ার এবং ঘন্টায় গতিবেগ ১২ নটিক্যাল মাইল।

গত ২০০৮ সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ “স্টেলা মারিস” রপ্তানির মাধ্যমে বাংলাদেশের জন্য জাহাজ রপ্তানির স্বর্ণদ্বার উন্মোচন করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেড। আনন্দ শিপইয়ার্ড এই পর্যন্ত দেশী-বিদেশী ৩৬৫টি জলযান নির্মাণ করেছে। এর মাধ্যমে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিতি পায়। আনন্দ শিপইয়ার্ড ডেনমার্ক, জার্মানী, নরওয়ে, মোজাম্বিক ইত্যাদি বিভিন্ন দেশে জাহাজ রপ্তানী করে থাকে।

Powered by Done 5 Technologies