শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
অর্থ ও বাণিজ্য কৃষি

সার ডিলারদের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছে বিএফএ নেতারা

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : পরিবহন খরচ প্রায় দ্বিগুণ হওয়ায় বিসিআইসি’র সার ডিলারদের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতারা।
একই সঙ্গে তারা বিএডিসির মাধ্যমে আমদানিকৃত নন-ইউরিয়াসহ সব ধরনের সার বিসিআইসি ডিলারদের মাধ্যমে বিতরণের দাবি জানান।
আজ শনিবার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এই দাবী জানান।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এ সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএফএ-এর চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসিরুজ্জামান, এফবিসিসিআই’র সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) প্রমুখ বক্তব্য রাখেন।

সাধারন সভায় বিএফএ’র নেতারা বলেন, বিসিআইসি’র সার ডিলাররা ১৯৯৫ সাল থেকে চাষি পর্যায়ে সুষ্ঠু সার সরবরাহের দায়িত্ব পালন করে আসছে। সার ব্যবস্থাপনায় তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নন-ইউরিয়াসহ সব ধরনের সার কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব। বিএফএ’র সদস্যদের মাধ্যমে বিএডিসি আমদানিকৃত সার বিতরণের উদ্যোগ নিলে অতীতের মত ভবিষ্যতেও এ সেক্টরে শৃক্সক্ষলা বজায় থাকবে বলে তারা মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনে সাফল্যের জন্য দেশের বিশাল জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এ সাফল্যের পেছনে সার ডিলারদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
সার ডিলারদের সাথে তৃণমূল পর্যায়ে মাটি ও মানুষের গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ তিনি বলেন, আলোচনার মাধ্যমে তাদের দাবি দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে ‘তলাবিহীন ঝুড়ি’ খ্যাত বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গত দশ বছরে সরকার গৃহিত নানামুখী পদক্ষেপের ফলে শিল্প ও কৃষিখাতে আশানুরূপহারে উৎপাদনশীলতা বেড়েছে। চাষি পর্যায়ে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। দেশের সর্ববৃহৎ এ সার কারখানায় বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া সার উৎপাদন হবে। সময় মত সারের চাহিদা মেটাতে দ্রুততার সঙ্গে এ প্রকল্পের কাজ শেষ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। সারের সুষ্ঠু সরবরাহ, বিপণন, বিতরণ ও আমদানি নিশ্চিত করার মাধ্যমে সরকার কৃষিখাতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। বিএনপি-জামায়াত সরকারের আমলে সারের জন্য কৃষকদের জীবন দিতে হলেও গত দশ বছরে দেশের কোথাও সারের সংকট হয়নি।

Powered by Done 5 Technologies