রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবন
বাংলাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ কর্মী নিহত

শেয়ার করুন:

খুলনা, : জেলার রূপসা সেতুর বাইপাস সড়কে গতরাতে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে চারজন ছাত্রলীগ ও একজন যুবলীগের কর্মী বলে জানা যায়।
নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান বাবু, জেলা ছাত্রলীগের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, সদর উপজেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম গাজী, ছাত্রলীগ নেতা সাজু আহমেদ এবং গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস এম সাদিকুল হাসান।
লবনচারা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গতরাত পৌনে ১১ টার দিকে প্রাইভেট কারটি মোংলা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, মানসিকভাবে ভারসাম্যহীন এক পথচারি হঠাৎ প্রাইভেট কারটির সামনে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies