শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
শীর্ষ খবর সংসদ

অশ্লীল চলচ্চিত্র নির্মাণ বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে : তথ্যমন্ত্রী

শেয়ার করুন:

সংসদ ভবন, লিগ্যাল ডেস্ক : অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন এবং ভিডিও পাইরেসী বন্ধকল্পে তথ্য মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ এ কথা জানান।
মন্ত্রী জানান, এই টাস্কফোর্স পণ্য বা অশ্লীল ভিডিও এবং পাইরেসীর কারণে সিডি ও ভিডিও জব্দ করে থাকে। এছাড়া দায়ীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করে থাকে।
তিনি জানান, অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন এবং ভিডিও পাইরেসী রোধকল্পে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
মোহাম্মদ হাছান মাহমুদ বলেন, সৃষ্টিশীল চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্য প্রতিবছর পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে সরকারি অনুদান প্রদান করা হয়ে থাকে।
তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরে ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুকূলে ২ কোটি ৮০ লাখ টাকা এবং ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুকূলে ৬০ লাখ টাকাসহ সর্বমোট ৩ কোটি ৪০ লাখ টাকা সরকারি অনুদান প্রদান করা হয়েছে।
মন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থবছরে অনুদান প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies