বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
আইন-আদালত আন্তর্জাতিক

৩৬ বছর বয়সী নারীর বিরুদ্ধে ৯ বছরের বালককে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন:

প্রায় এক বছর ধরে ৯ বছরের এক বালককে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩৬ বছরের এক মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যে ওই মহিলার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে ভারতে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের কেরালার মালাপ্পুরমের থেনহিপাল্লম থানার পুলিশ।

গত সপ্তাহে এই ঘটনা প্রকাশ্যে আসে। ছেলেটি স্থানীয় এক চিকিৎসকের কাছে বিষয়টি জানালে তিনি চাইল্ডলাইন কর্তৃপক্ষকে খবর দেন। চাইল্ডলাইন শিশুটির কথা রেকর্ড করে পুলিশে খবর দেয়।

চাইল্ডলাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক বছর ধরে যৌন নিগ্রহের শিকার শিশুটি। চাইল্ডলাইনের কো-অর্ডিনেটর আনোয়ার কারাক্কাদান জানিয়েছেন, ‘কয়েক মাস ধরে এক মহিলা ছেলেটির উপর যৌন নিগ্রহ চালিয়েছে এটা আমরা নিশ্চিত। এর প্রভাব পড়েছে শিশুটির মানসিক স্বাস্থ্যে। অভিযুক্ত ওই মহিলা সম্পর্কে ছেলেটির চাচি। তিনি পাশের বাড়িতেই থাকেন।

পুলিশ জানিয়েছে, দুই পরিবারে মধ্যে কিছু সমস্যা রয়েছে বলে খবর মিলেছে। তার জেরেই এই অপরাধ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ওই মহিলাকে খুব শিগগিরই জেরা করা হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies