শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শীর্ষ খবর

রাখাইনে অনেক বেশি যৌন নির্যাতন হয়েছে : আইনমন্ত্রী

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, রোহিঙ্গারা যখন মায়ানমারের রাখাইন রাজ্যে ছিল তখন সেখানে যথেষ্ট যৌন নির্যাতন হয়েছে যা অনেকেই জানেন ও দেখেছেন। যৌন বিষয় সংক্রামক রোগের এর ব্যাপারে আমাদের এই মুহুর্তে কোন সমস্যা নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন, তাঁদের খাদ্যের ব্যবস্থা করেছেন। বাকী সব ইস্যু ও আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং মায়ানমারের সাথে আমরা এ ব্যাপারে সকল পর্যায়ে আলাপ-আলোচনাও করে যাচ্ছি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের মহাসচিবের সংঘাতকালীন যৌন বিষয় সংক্রান্ত বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন- এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রাথমকিভাবে কমানো যায়, তারা এখানে কিভাবে একটু স্বস্থিতে থাকতেপারেন সে ব্যবস্থাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হচ্ছে।মন্ত্রী বলেন, আজকের আলোচনা থেকে যেটা বেরিয়ে এসেছেসেটা হচ্ছে সারা বিশ্বে বাংলাদেশের বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের প্রতি যে সহানুভুতি সেটা অত্যন্ত প্রশংসিত হয়েছে। তিনি বলেন, পাচারের ব্যাপারে কিছু ছোটখাটো ঘটনা ঘটেছিল সেগুলোও আমরা শক্ত হাতে মোকাবেলা করেছি এবং এগুলো এখন খুব একটা ঘটছে না। আমি এখন এটুকু বলতে পারি আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies