বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপিজনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পুঁজিবাজার

শেয়ারবাজারে দর কমেছে, বেড়েছে লেনদেন

শেয়ার করুন:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের ধারা অব্যাহত রয়েছে, বেড়েছে লেনদেন। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইএক্স কমেছে ১ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৭৩১ পয়েন্টে। গত কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৮২ কোটি টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট লেনদেন হয়েছে ৯০১ কোটি ৩৯ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৪৮টির আর দর অপরিবর্তিত আছে ৪৫টির। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ২৯ পয়েন্ট। মোট লেনদেন হয় ৭১৯ কোটি ১৩ লাখ টাকা। আজকে নিয়ে তিন কার্যদিবসে সূচক কমেছে প্রায় ৮০ পয়েন্ট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৫৪ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১০৬টির, অপরিবর্তিত রয়েছে ২৮টির।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies