শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
আন্তর্জাতিক

ইউরোপ সফরে আন্তরিকতা পেয়েছেন পেন্টাগণ প্রধান

শেয়ার করুন:

ওয়াশিংটন : পেন্টাগণের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান শনিবার বলেন, তিনি ব্রাসেলসে ন্যাটোর সদরদপ্তর ও জার্মানিতে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে এসে নিজেকে ‘সাদরে আমন্ত্রিত’ মনে করছেন।


মিউনিখে পৌঁছে তিনি বলেন, ‘আমি ইউরোপের পক্ষ থেকে আন্তরিকতা পেয়ে নিজেকে সাদরে আমন্ত্রিত মনে করছি।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি আরো বলেন, ‘আমি ভিন্ন কিছু ধারণা করেছিলাম। তারা যে এতোটা সদালাপী তা আমার জানা ছিলনা। আমি তাদেরকে এতো আন্তরিক ভাবিনি।


যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে প্রায় দুই হাজার সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা কওে আসছে।
তিনি আরো বলেন, ‘অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে। আমি ওই ধরনের বৈঠক পছন্দ করি।’
তবে শাহানানকে সিরিয়া থেকে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াইরত মার্কিন সৈন্যদের প্রত্যাহারের ব্যাপারে আন্তর্জাতিক জোটের মিত্রদের বোঝাতে শুক্রবারের বৈঠকে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে জানা গেছে।

Powered by Done 5 Technologies