রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
শিক্ষা শীর্ষ খবর

জবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

শেয়ার করুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি রেজয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে ক্যাম্পাসে সকল ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।’

একইসঙ্গে দ্রুত গ্রহণযোগ্য, মেধাবী, সৃজনশীল ও মানবিক নেতৃত্ব উপহার দেওয়া হবে বলেও জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নুল আবেদীন রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়।

কিন্তু, কমিটি গঠনের পর থেকেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে এর নেতা-কর্মীরা। ক্যাম্পাসে বিশৃঙ্খলা ও ক্যাম্পাসের বাইরে টেন্ডারবাজি, চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ উঠে আসে তাদের বিরুদ্ধে। এরই ওপর ভিত্তি করে গত বছরের ৩ এপ্রিল নগর ভবনে টেন্ডার নিয়ে মারামারির ঘটনায় কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ, পরে সেদিন সন্ধ্যার দিকে এ আদেশ প্রত্যাহারও করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এরপর বেশ কিছু বিশৃঙ্খলা থাকলেও চলতি মাসে ফের উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। এতে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ছাত্রলীগ নেতা, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী আহত হন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি পুনরায় কমিটি স্থগিত ও তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরইমধ্যে গতকাল ১৮ ফেব্রুয়ারি আবার সংঘর্ষে লিপ্ত হয় দু’পক্ষ। এতে সাংবাদিক সাধারণ শিক্ষার্থীসহ আহত হন অন্তত ৫০।

Powered by Done 5 Technologies