বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত রাজনীতি শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বচন

শেয়ার করুন:

স্যাইদ মোঃ রবিন, ঢাকা লিগ্যাল ডেস্ক : আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ফরম বিতরণ শুরু হয়। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ হলের প্রাধ্যক্ষের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদ বলেন, মঙ্গলবার থেকে হলগুলোতে প্রাধ্যক্ষরা মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছেন। ফরম বিতরণ চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আশা করছি উৎসব মুখর পরিবেশ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম কিনবে।

উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এরপর একাধিকবার ভোটের ঘোষণা হলেও শেষ পর্যন্ত আর নির্বাচন হয়নি। এবার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আর মার্চের মধ্যে নির্বাচন করতে আদালতের নির্দেশ আছে।

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে গিয়ে ডাকসু নির্বাচন আয়োজন করতে বলেছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন উদ্যোগ নেয়নি। এরপর ডাকসু নির্বাচন চেয়ে আদালতে রিট আবেদন হয়েছিল, তাতে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা আসে। এরপর উপাচার্য আখতারুজ্জামান প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাধিকবার বৈঠকে বসেন।

নির্বাচনে ভোটকেন্দ্র কোথায় হবে এ নিয়ে ছাত্র সংগঠনগুলো মধ্যে বিরোধ থাকলেও এর মধ্যেই ভোটের তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সেদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies