বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
জাতীয়

সড়ক নির্মাণে গুণগতমান ওপর গুরুত্বারোপ সেতুমন্ত্রীর

শেয়ার করুন:

ঢাকা, লাগ্যাল ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক নির্মাণে গুনগতমান সুরক্ষার উপর গুরুত্বারোপ করে প্রকল্প দলিল অনুযায়ী যথাযথ ও গুণগত মানের উপকরণ ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনের সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, বাস্তবায়নাধীন প্রকল্প প্রধানদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য দানকালে এ নির্দেশ দেন।


সড়ক নির্মাণকাজের গুণগতমান নিয়ে জনমনে প্রশ্ন আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, কিছু কিছু সড়ক নির্মাণের তিন থেকে ছয় মাসের মধ্যে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে। সড়ক নির্মাণে গুণগতমান সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নবনির্মিত সড়ক ভবনে স্বল্পতম সময়ে অধিদপ্তরের দাপ্তরিক কাজ শুরুর নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী কাদের আরো বলেন, দেশে এ মূহুর্তে বেহাল সড়কের সংখ্যা অনেক কমে এলেও কিছু জেলা সড়কে সমস্যা আছে। এ সকল সড়ক বর্ষার আগেই যান চলাচলের উপযোগী করতে হবে। প্রয়োজনে রাতেও কাজ করতে হবে।
আগামী মার্চ মাসের প্রথমার্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত ২য় কাঁচপুর সেতু চালু হতে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরে জনগণের ঘরে ফেরা স্বস্তিদায়ক করতে ঈদের আগেই ২য় মেঘনা ও ২য় গোমতি সেতুর নির্মাণকাজ শেষ করতে হবে।
তিনি বলেন, সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর হতে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ প্রায় শেষ প্রান্তে। ঈদের আগেই চালু হতে যাচ্ছে এ মহাসড়কে নবনির্মিত কোনাবাড়ি, চন্দ্রা ফ্লাইওভারসহ দুটি রেলওয়ে ওভারপাস এবং চারটি আন্ডারপাস।


সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ সরকার গুরুত্বের সাথে নিয়েছে। এ দুটি মহাসড়কের দুপাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা দুটি লেন নির্মাণ করা হবে।
মেরিন ড্রাইভ প্রশস্তকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কক্সবাজারে অবস্থানকালে পর্যটকদের বিনোদন সুবিধা বাড়ানো জরুরি। সড়কপাশে আলোকসজ্জাসহ মেরিন ড্রাইভের কলাতলী প্রান্তে ক্ষতিগ্রস্ত দুই কিলোমিটার সড়ক ও ওয়াকওয়ে নির্মাণের লক্ষ্যে প্রকল্প গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি একনেকে পাস হওয়া লিংক রোড থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সড়ক চারলেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী ।


সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের পরিচালক সানাউল হক, সাসেক সড়ক সংযোগ প্রকল্প-১ ’র পরিচালক মো. ইসহাক এবং প্রকল্প-২ ’র পরিচালক শাহরিয়ার আলম, ক্রস বর্ডার প্রকল্পের পরিচালক মো. আতিক, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ সংযোগ প্রকল্পের পরিচালক মঈনুল ইসলামসহ ঢাকা ও পার্শ্ববর্তী সড়ক জোন, সার্কেল এবং ডিভিশনের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies