বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
অর্থ ও বাণিজ্য শীর্ষ খবর

বাংলাদেশের বাজেট প্রণয়ন ও বাস্তুবায়নে ১শ’ মিলিয়ন ডলার ঋন অনুমোদন

শেয়ার করুন:

ভূঁইয়া আসাদুজ্জামান,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : বাংলাদেশে আর্থিক পূর্বাভাস এবং সরকারি বাজেট প্রস্তুতি ও তা বাস্তবায়ন উন্নয়নের লক্ষ্যে ১শ’ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

সেবা প্রদান কর্মসূচিকে শক্তিশালী করার লক্ষ্যে গৃহিত ‘স্ট্রেন্দেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ (পিএফএম) কর্মসূচি সরকারের পিএফএম এ্যাকশন প্ল্যান ২০১৬-২০২১, বাস্তবায়নে সহায়ক হবে এবং তা নির্বাচিত সরকারি সংস্থাসমূহের আর্থিক শৃঙ্খলা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে সহায়ক হবে। আজ ঢাকায় বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বাংলাদেশ ও ভুটানের জন্য জন্য বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানডেন চেন বলেন, কার্যকর আর্থিক ব্যবস্থা গ্রহণ ও সরকারি ঋণ একটি টেকসই পর্যায়ে রেখে বাংলাদেশ গত দুইদশকে তার পিএফএম সিস্টেমের উন্নতি করেছে।
তিনি বলেন, ‘এই প্রকল্প সরকারি প্রতিষ্ঠানগুলোর তদারকি ও সরকারি সম্পদ প্রাপ্তিতে আরও সহায়ক হবে, যা সরকারি সেবা প্রদানের জন্য প্রয়োজন।’

বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) থেকে প্রাপ্ত ঋণের মেয়াদ ৫বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর। শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস রেটসহ এই ঋণের সুদের হার ১ দশমিক ২৫ শতাংশ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies