বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অর্থ ও বাণিজ্য

সর্বোচ্চ রেমিটেন্স আহরণের জন্য ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

শেয়ার করুন:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯’ লাভ করেছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপির নিকট থেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম ২ মার্চ ২০১৯, শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন।

এসময় সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies