বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত সংসদ

ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

শেয়ার করুন:

সংসদ প্রতিবেদক: সংসদ ভবন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের মান ফিরে না আসা পর্যন্ত চলমান ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ৫ বছর মেয়াদী কৌশলপত্র প্রণয়ন করেছে। কৌশলপত্র অনুযায়ী জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি এবং কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্যের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় এবং জেলা-উপজেলা পর্যায়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হচ্ছে। এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ প্রণয়ন করে নিরাপদ খাদ্য বিধিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এছাড়া নিরাপদ খাদ্য (কারিগরি কমিটি) বিধিমালা, ২০১৭সহ সংশ্লিষ্ট বিধিমালাও প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দেশের আইন-শৃংখলা বাহিনী মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies