বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আইন-আদালত শীর্ষ খবর

প্রশাসনিক ট্রাইব্যুনালের স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে : আইনমন্ত্রী

শেয়ার করুন:

শামু রহমান

ঢাকা, লিগ্যাল ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রশাসনিক ট্রাইব্যুনালের স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।
তিনি আজ বুধবার ঢাকায় নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি জেনেছি ৩৫ বছর যাবৎ এই ট্রাইব্যুনাল অস্থায়ী স্থাপনায় রয়েছে। এই ট্রাইব্যুনালের বর্তমান জায়গা নিয়ে কিছু সমস্যাও আছে। এ সমস্যা নিরসন করে এর একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করা হবে।’
সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে এ সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি (অব.) একেএম ফজলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies