বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
মুক্তিযুদ্ধ শীর্ষ খবর

১২ জন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কারে ভূষিত

শেয়ার করুন:

স্বাধীনতা পুরস্কার ২০১৯ ঘোষণা করেছে সরকার। জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবার ১২ জন বিশিষ্ট ব্যক্তি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া রয়েছে একটি প্রতিষ্ঠানও।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে দেশের সর্বোচ্চ এই পুরস্কারে ভূষিত হয়েছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে: শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডা. কাজী মেজবাহুন নাহার, মরহুম আব্দুল খালেক (মরণোত্তর), মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর), চিকিৎসাবিদ্যায়- ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নূরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবা/জনসেবায় -ড. কাজী খলিকুজ্জামান আহমদ, সংস্কৃতিতে- মুর্তজা বশীর, সাহিত্যে-হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে-অধ্যাপক ড. হাসিনা খাঁন।

আর প্রতিষ্ঠান হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য স্বাধীনতা পদক পাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে মনোনীত বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে সরকার।

স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies