রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আন্তর্জাতিক

জইশ-ই-মুহাম্মদ প্রধানকে কালোতালিকাভুক্ত প্রশ্নে চীনের ভেটোতে ভারত হতাশ

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক,

নয়াদিল্লী, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ প্রধানকে আন্তর্জাতিকভাবে কালোতালিকাভুক্ত করার প্রশ্নে চীন আবারও তার ভেটো ক্ষমতা প্রয়োগ করায় ভারত বৃহস্পতিবার ‘হতাশা’ ব্যক্ত করেছে।
জঙ্গি গোষ্ঠীটি গত মাসে কাশ্মিরে একটি বড় ধরনের আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কাশ্মীরে ১৪ ফেব্রুয়ারি ওই বোমা হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর ভারত পাকিস্তানে হামলা চালায় এবং ইসলামাবাদ নয়াদিল্লীর দু’টি বিমান ভূপাতিত করার দাবি করে।
উদ্ভুত পরিস্থিতিতে কয়েক বছরের মধ্যে ইসলামাবাদ ও নয়াদিল্লীর মধ্যে সম্পর্কের সবচেয়ে অবনতি ঘটে।
ওই ঘটনায় আত্মঘাতী হামলাকারী ভারত শাসিত কাশ্মিরের বাসিন্দা হলেও পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ জেইএম) এই হামলার দায়িত্ব স্বীকার করে।
ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র জেইএম নেতা মাসুদ আজহারকে জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসীদের তালিকায় স্থান দেয়ার জন্য চীনকে বুধবার অনুরোধ জানায়।
পাকিস্তানের পরীক্ষিত মিত্র চীন বলেছে, আজহারকে কালো তালিকাভুক্ত করতে তার বিষয়ে আরো খতিয়ে দেখতে সময় প্রয়োজন।
এর আগেও চীন এ ধরনের তিনটি প্রস্তাব ঠেকিয়ে দিয়েছে।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটা এই প্রস্তাবের অত্যন্ত হতাশাজনক ফল।
চীনের সিদ্ধান্তটি বৃহস্পতিবার ভারতের সবগুলো গণমাধ্যমের শিরোনাম হয়।

Powered by Done 5 Technologies