শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ শীর্ষ খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

শেয়ার করুন:

জিল্লুর রহমান,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার প্রচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ শিরোনামের গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফ-উর- রহমান ও জার্নি পাবলিকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার বজলুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জার্নি পাবলিকেশন থেকে প্রকাশিত গ্রন্থটিতে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার প্রচারণায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান সচিত্র তথ্যসহ তুলে ধরা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies