বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

শেয়ার করুন:

ভূঁইয়া আসাদুজ্জামান,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে আজ ভারতের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মৃদুল হাজারিকা সাক্ষাৎ করেছেন।

এ সময় ঢাবির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খালিদ হোসেন এবং অধ্যাপক ড. মো. আবদুর রশীদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাবি এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন এবং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে একে অপরকে অবহিত করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies