রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আইন-আদালত শীর্ষ খবর

আদালতের পুরো সময় সদ্ব্যবহারের জন্য বিচারকদের প্রতি প্রধান বিচারপতির

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আদালতের পুরো সময় সদ্ব্যবহারের জন্য বিচারকদের প্রতি আহবান জানিয়ে বলেছেন-বেলা দুইটার পর আদালত যদি বন্ধ হয়ে যায় তবে কোনদিনই লাখ লাখ মামলার জটের অবসান হবে না।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক একই অনুষ্ঠানে বলেন, আইনী লড়াইয়ের মাধ্যমে সকল প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু হত্যার দন্ডপ্রাপ্ত পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।

প্রধান বিচারপতি এবং মন্ত্রী আজ কুষ্টিয়া আদালত চত্বরে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এর আগে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধন করেন অতিথিরা। এসময় সেখানে দু’টি গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি। পরে তারা আলোচনায় অংশ নেন।

Powered by Done 5 Technologies