শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
রাজনীতি শীর্ষ খবর

বিকালে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসাসেবা সম্পর্কে জানাতে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। একইসঙ্গে খালেদা জিয়ার মামলার সর্বশেষ অবস্থান সম্পর্কেও তুলে ধরা হবে বৈঠকে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকাল চারটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির কূটনৈতিক উইংয়ের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কূটনীতিকদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা ও মামলাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানি, নির্বাচনী ব্যবস্থায় জনগণের অনাস্থাসহ বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন নেতারা।

নির্বাচন ইস্যুতে ঐক্যফ্রন্টের শুনানি নিয়ে তৈরি একটি সংকলনও কূটনীতিকদের কাছে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies