আইন-আদালতশীর্ষ খবর

সমকামিতা পাথর ছুঁড়ে হত্যার বিধান সহ শরিয়াভিত্তিক আইন চালু ব্রুনাইয়ে

আন্তর্জাতিক ডেস্ক,

দ্বীন-ইসলাম সজীব

ঢাকা লিগ্যাল ভয়েস : ব্রুনেইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ, বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পবিত্র লায়লাতুল মেরাজের রাত থেকে ইসলামী শরিয়াভিত্তিক আইন কার্যকর করেছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ব্রুনেই। বুধবার থেকে এসব আইন কার্যকরের আদেশ জারি করেন দেশটির সুলতান হাসান আল বলকিয়াহ।

এছাড়া দেশব্যাপী ইসলামী শিক্ষার ওপর জোর দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এসব শরিয়া আইনের মধ্যে রয়েছে- বিবাহবহির্ভূত সম্পর্ক ও সমকামিতার অপরাধ প্রমাণিত হলে দোষীকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

নতুন আইন চুরির অপরাধে অঙ্গচ্ছেদের (হাত-পা কেটে নেওয়া) বিধান রয়েছে। ধর্ষণ ও ডাকাতির সাজা মৃত্যুদণ্ড।

আইনগুলোর আরেকটিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি বা অবমাননার জন্য সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়েছে। এই আইন মুসলমান বা অমুসলমান উভয়ের জন্যই প্রযোজ্য হবে।

পবিত্র শবে মিরাজ উপলক্ষে বুধবার রাজধানীর বন্দর সেরি বেগওয়ান থেকে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি দেশটিতে ইসলামিক অনুশাসন শক্তিশালী করার আহ্বান জানান।

প্রাকৃতিক সম্পদশালী ব্রুনেইয়ের বেশির ভাগ মানুষই মুসলমান। দেশটির সব ক্ষমতার অধিকারী সুলতান হাসান-আল বলকিয়াহ। কয়েক বছর ধরেই দেশটিতে ইসলামি শরিয়াহ আইন প্রণয়নের কথাবার্তা হচ্ছিল। তখন থেকেই বিশ্বের বিখ্যাত রাজনীতিবিদ, তারকা ও মানবাধিকার সংগঠনগুলো এই আইনের বিরোধিতা করে তা প্রণয়ন না করতে ব্রুনেই কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছিল।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে এই রকম শরিয়াহ আইন বলবত থাকলেও দক্ষিণ বা পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ব্রুনেই প্রথম। এরই মধ্যে ব্রুনেইয়ের এমন আইনকে অমানবিক বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। এছাড়া বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন এমন আইনের তীব্র সমালোচনা করেছে।

এ দিকে পাঁচ দশক ধরে সিংহাসনে থাকা সুলতান হাসান-আল বলকিয়াহ এই শরিয়াহ আইনের ভূয়সী প্রশংসা করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *