শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
শীর্ষ খবর স্বাস্থ্য

১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : আগামী কয়েক মাসের মধ্যে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্বস্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এই সভার আয়োজন করে।
জাহিদ মালেক বলেন, ‘আগামী দুমাসের মধ্যে আমরা প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে সক্ষম হবো। এর কিছুদিন পরেই আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।’
শিগগিরই দেশে দেড়শো নতুন আইসিইউ নির্মাণের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
তিনি বলেন, এখন ৬০ শতাংশ সেবা দেয়া হয় প্রাইভেট হাসপাতালগুলোতে, কিন্তু এখানে চিকিৎসায় অনেক বেশি। আমরা তাদের চার্জ কমানোর আহ্বান জানাচ্ছি।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব অধ্যাপক ইহতেশামুল হক দুলাল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Powered by Done 5 Technologies