সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিক্ষা

মাস্টার্স ভর্তির সর্বশেষ আবেদনের সময় বৃদ্ধি

শেয়ার করুন:

মোহাম্মদ নাইম,

লিগ্যাল ভয়েস : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদনের সময় শেষবারের মত ১৩ এপ্রিল ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন, ক) মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি খ) ভর্তি বাতিল করেছে গ) যে সকল প্রার্থী ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)
থেকে জানা যাবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies